গোপনীয়তা নীতি

এই  প্রাইভেসি পলিসি বর্ণনা করে যে কীভাবে আপনি যখন  আমাদের ওয়েবসাইট সামিরাহান.কম বা অন্য কোন সামিরাহান অ্যাপ্লিকেশন পরিদর্শন করেন বা কেনাকাটা করেন তখন আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ, প্রক্রিয়া, ব্যবহার এবং প্রকাশ করে। 
আপনি যখন সাইটটি ব্যবহার করবেন তখন আপনি এই প্রাইভেসি পলিসিতে বর্ণিত সব নীতিতে সম্মতি দিচ্ছেন। আপনি এই প্রাইভেসি পলিসিতে বর্ণিত আমাদের সহযোগী, অংশীদার এবং এর সাথে সম্পর্কিত পরিষেবা প্রদানকারীদের ও এগুলো ব্যবহারে  সম্মতি দিচ্ছেন এবং ততটুকুতেই সম্মতি দিচ্ছেন যতটুকু কিনা আমাদের সাইট বা আমাদের সাইটের সহযোগী, অংশীদার এবং এর সাথে সম্পর্কিত পরিষেবা প্রদানকারীদের আপনার ব্যাক্তিগত তথ্য প্রকাশ করেন। 

ব্যক্তিগত তথ্য সংগ্রহ করাঃ 

আমাদের পণ্য এবং সেবাগুলি প্রদান এবং ক্রমাগত উন্নয়ন করার জন্য আপনি যখন সাইটটি পরিদর্শন করেন তখন আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। 
আপনি যখন সাইটটি পরিদর্শন করেন, তখন আমরা আপনার ডিভাইস, সাইটের সাথে আপনার কার্যাবলী এবং আপনার কেনাকাটা প্রক্রিয়া  সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় কিছু তথ্য সংগ্রহ করি। আমরা অতিরিক্ত তথ্য ও সংগ্রহ করতে পারি গ্রাহক সেবার জন্য যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। 
এই প্রাইভেসি পলিসিতে, আমরা এমন যেকোন তথ্য উল্লেখ করি যা একজন ব্যক্তিকে স্বতন্ত্রভাবে সনাক্ত করতে পারে।(নিচের তথ্যসহ) ‘’ব্যাক্তিগত তথ্য’’ হিসাবে। 
আমরা কীরকম ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি এবং কেন করি সে সম্পর্কে আরও তথ্যের জন্য নীচের তালিকাটি দেখুন৷

ডিভাইস ইনফরমেশন :
• আমরা স্টোরে সামিরাহানের দ্বারা প্রদত্ত পরিষেবাগুলির সাথে সম্পর্কিত যেকোন তথ্য কালেক্ট এবং স্টোর করি যার মধ্যে রয়েছে ব্যবহৃত ওয়েব ব্রাউজারের সংস্করণ, আই.পি ঠিকানা, সময় অঞ্চল, কুকি তথ্য, কোন সাইট বা পণ্যগুলি আপনি দেখছেন, অনুসন্ধান পদ, এবং আপনি কিভাবে সাইটের সাথে যোগাযোগ করেন সেগুলো আমরা কালেক্ট এবং স্টোর করে থাকি কিন্তু তা এগুলোতেই এটি সীমাবদ্ধ নয়। 
• তথ্য সংগ্রহের উদ্দেশ্য: আপনার জন্য সাইট সঠিকভাবে লোড করা এবং আমাদের সাইট আশানুরুপভাবে ব্যবহার উপযোগী করার জন্য। 
• তথ্য সংগ্রহের উত্স: যখন আপনি কুকিজ, লগ ফাইল, ওয়েব বীকন, ট্যাগ বা পিক্সেল এবং অন্যান্য শনাক্তকারী ব্যবহার করে আমাদের সাইটে প্রবেশ করেন তখন স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হয়।
• ব্যবসায়িক উদ্দেশ্যে প্রকাশ: এটির ব্যবসায়ীক উদ্দেশ্য হলো আমাদের প্রসেসর Shopify এবং PushOwl নোটিফিকেশন অ্যাপের সাথে শেয়ার করা।

অর্ডার তথ্য:
• সামিরাহানের দ্বারা প্রদত্ত সেবাগুলির সাথে সম্পর্কিত যেকোন তথ্য আমরা কালেক্ট এবং স্টোর করি যার মধ্যে রয়েছে - নাম, বিলিং ঠিকানা, শিপিং ঠিকানা, অর্থপ্রদানের তথ্য [যেকোন ক্রেডিট কার্ড নম্বর, ক্রেডিট কার্ড পেমেন্ট, ব্যাঙ্ক ট্রান্সফার, অফলাইন পেমেন্ট, রেমিটেন্স, ই-ওয়ালেট লেনদেন বা পেপাল], ইমেল ঠিকানা এবং ফোন নম্বর।কিন্তু শুধুমাত্র  এগুলোতেই এটি সীমাবদ্ধ থাকবেনা। 
• তথ্য সংগ্রহের উদ্দেশ্য: আমাদের চুক্তি পূরণ করার জন্য আপনাকে আমাদের পণ্য বা সেবা প্রদান করা, আপনার অর্থপ্রদানের তথ্য প্রক্রিয়াকরণ, পাঠানোর  ব্যবস্থা করা, এবং আপনাকে চালান এবং/অথবা অর্ডার নিশ্চিতকরণ প্রদান করা, আপনার সাথে যোগাযোগ করা, সম্ভাব্য ঝুঁকি বা জালিয়াতির পরিহার করার জন্য আমাদের অর্ডার স্ক্রিন করা এবং যখন আপনি আমাদের সাথে আপনার পছন্দের কিছু শেয়ার করেন পছন্দগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ, সেসব পণ্য বা সেবাগুলির সাথে সম্পর্কিত তথ্য বা বিজ্ঞাপন আপনাদেরকে প্রদান করা৷  এসব তথ্য আমাদের রেকর্ড সংশোধন করতে এবং আপনার পরবর্তী ক্রয় আরও সহজে ডেলিভার করতে ব্যবহার করা হয়।
• তথ্য সংগ্রহের উৎস: আপনার কাছ থেকে সংগৃহীত, সেইসাথে অন্যান্য উত্স যেমন আমাদের বাহক থেকে সংগ্রহ করা হয়।
•  ব্যবসায়িক উদ্দেশ্যে প্রকাশ : আমাদের প্রসেসর Shopify, Shopify POS, Samirahan Rewards প্রোগ্রাম, Samirahan Reviews প্রোগ্রাম এবং শিপিং পরিষেবা প্রদানকারীর সাথে শেয়ার করার জন্য।

কাস্টমার সাপোর্ট বিষয়ক:
• সামিরাহানের দ্বারা প্রদত্ত সেবাগুলির সাথে সম্পর্কিত যেকোন তথ্য আমরা কালেক্ট এবং স্টোর করি যার মধ্যে রয়েছে - নাম, বিলিং ঠিকানা, শিপিং ঠিকানা, অর্থপ্রদানের তথ্য [যেকোন ক্রেডিট কার্ড নম্বর, ক্রেডিট কার্ড পেমেন্ট, ব্যাঙ্ক ট্রান্সফার, অফলাইন পেমেন্ট, রেমিটেন্স, ই-ওয়ালেট লেনদেন বা পেপাল], ইমেল ঠিকানা এবং ফোন নম্বর।কিন্তু শুধুমাত্র  এগুলোতেই এটি সীমাবদ্ধ থাকবেনা। 
 সংগ্রহের উদ্দেশ্য: কাস্টমার সাপোর্ট প্রদান করার জন্য।
• সংগ্রহের উৎস: আপনার কাছ থেকে সংগৃহীত।
• ব্যবসায়িক উদ্দেশ্যে প্রকাশ: আমাদের প্রসেসর Shopify, Shopify POS, Samirahan Rewards প্রোগ্রাম এবং শিপিং পরিষেবা প্রদানকারীর সাথে শেয়ার করার জন্য।

আপনার ব্যক্তিগত তথ্যের অতিরিক্ত / সাধারণ ব্যবহার
আপনার ব্যক্তিগত তথ্য এবং এর সাথে সম্পর্কিত তথ্য নিম্নলিখিত উপায়ে ও ব্যবহার করা যেতে পারে:
• সাইটের মাধ্যমে আপনি যে পণ্যগুলি কিনেছেন তা দক্ষতার সাথে আপনার নিকট সরবরাহ করার জন্য, আমরা আপনার ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে পাঠাতে পারি (যেমন, আমাদের লজিস্টিক অংশীদার) যাতে পণ্যটি আপনার কাছে পৌঁছে দেওয়া যায়।
• পণ্য বিতরন বা পৌঁছে দেওয়া সম্পর্কে আপনাকে জানানোর জন্য।
• আপনার এবং/অথবা আপনার দ্বারা ব্যবহৃত সেবাগুলির সাথে সম্পর্কিত অর্থপ্রদানের ক্ষেত্রে (যেকোন ক্রেডিট কার্ডের অর্থপ্রদান, ব্যাঙ্ক স্থানান্তর, অফলাইন অর্থপ্রদান, রেমিট্যান্স বা ই-ওয়ালেট লেনদেন সহ) অর্থপ্রদানের লেনদেনগুলি যাচাই ও এবং সম্পাদন করার জন্য৷ এই জাতীয় অর্থপ্রদানের লেনদেনগুলি যাচাই এবং সম্পাদন করার জন্য, অর্থপ্রদানের তথ্য, যার মধ্যে ব্যক্তিগত তথ্য থাকতে পারে, আমাদের অর্থপ্রদান পরিষেবা প্রদানকারীদের মতো তৃতীয় পক্ষের কাছে স্থানান্তর করার জন্য। 
• আপনার সেবাগুলির ব্যবহারকে সহজতর করা বা সাইটে প্রবেশের সুবিধার জন্য৷
• আমাদের সাথে আপনার অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য।
• সাইটে আপনার নাম, ব্যবহারকারীর নাম বা প্রোফাইল প্রদর্শন করার জন্য।(আপনার পোস্ট করা যেকোন রিভিউ সহ)। 
• আপনার কোন প্রশ্ন, প্রতিক্রিয়া, দাবি বা বিরোধের উত্তর প্রদান করার জন্য। 
• প্রমোশনাল ক্যাম্পেইন, মোবাইল গেম বা অন্য কোনো কার্যকলাপ সম্পর্কিত সাইটের স্কোরবোর্ডে প্রদর্শনের জন্য।
• আপনাকে এমন তথ্য প্রদান করার জন্য যা আমরা মনে করি আপনার কাজে লাগতে পারে বা যা আপনি আমাদের কাছ থেকে অনুরোধ করেছেন (যখন আপনি এই ধরনের তথ্য গ্রহণ করতে চান)।
• সাইটে আপনাকে সময়ে সময়ে পণ্য এবং পরিষেবা সম্পর্কে বিপণন বা প্রচারমূলক তথ্য পাঠানোর জন্য।(যখন আপনি এই ধরনের তথ্য গ্রহণ করতে চান)।
• বিপণন এবং বিজ্ঞাপন পরিচালনা করতে আমাদের সাহায্য করার জন্য।
• জালিয়াতি সনাক্তকরণের উদ্দেশ্যে আপনার পরিচয় নিশ্চিত করার জন্য।
• তথ্যের তুলনার জন্য, এবং তথ্য সঠিক কিনা তা নিশ্চিত করার জন্য তৃতীয় পক্ষের সাথে যাচাই করার জন্য।
• আমাদের কাছে আপনার দায়ের করা যেকোনো অভিযোগ, প্রতিক্রিয়া জানানোর জন্য ।
• অভ্যন্তরীণ এবং সংবিধিবদ্ধ রিপোর্টিং এবং/অথবা রেকর্ড বা প্রমান রাখার প্রয়োজনীয়তার জন্য পরিসংখ্যান এবং গবেষণা তৈরি করার জন্য।  
• ডিউ ডিলিজেন্স করার জন্য।
• আপনার সাইটের ব্যবহার বা আমাদের সাথে আপনার সম্পর্ক থেকে উদ্ভূত আমাদের ব্যবহারের শর্তাবলী, গোপনীয়তা নীতি, জালিয়াতি, বেআইনি কার্যকলাপ, বাদ দেওয়া বা অসদাচরণ বা অন্য কোনও বিষয়ের সাথে সম্পর্কিত যে কোনও প্রকৃত বা সন্দেহজনক লঙ্ঘন প্রতিরোধ বা তদন্ত করার জন্য। 
•  আইনী এবং রেগুলেটরী রিকোয়ারমেন্টসগুলি মেনে চলার জন্য  (যেখানে প্রযোজ্য, আপনার নাম প্রদর্শন, যোগাযোগের বিশদ এবং কোম্পানির বিশদ সহ), যেকোন আইন প্রয়োগকারী অনুরোধ সহ, যেকোনো আইনি প্রক্রিয়ার সাথে সম্পর্কিত, বা অন্যথায় আমাদের দ্বারা প্রয়োজনীয় বলে মনে করা হয়। 
• যেখানে প্রয়োজন, জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তার জন্য হুমকি প্রতিরোধ করতে।
• সাইটে আপনার ব্যবহারকারীর অভিজ্ঞতা বুঝার জন্য।
• সাইটের পৃষ্ঠাগুলির বিন্যাস বা বিষয়বস্তু উন্নত এবং ব্যবহারকারীদের জন্য তাদের কাস্টমাইজ করার জন্য।
• সাইটে দর্শনার্থী সনাক্ত করার জন্য। 
• আমাদের ব্যবহারকারীদের সংখ্যা এবং আচরণের উপর গবেষণা চালানো সহ সমীক্ষা পরিচালনা করার জন্য।
• আপনার দ্বারা প্রদত্ত ব্যক্তিগত তথ্যের উপর ভিত্তি করে আপনাকে আরো গুরুত্বপূর্ণ এবং/অথবা প্রাসঙ্গিক তথ্য প্রদান করার জন্য (আমাদের বা তৃতীয় পক্ষের কাছেই হোক না কেন) আপনার সাথে সম্পর্কিত আরও বৈশিষ্ট্যগুলি আহরণ করার জন্য৷
• তথ্য বিশ্লেষণ, পরীক্ষা এবং গবেষণা, ব্যবহার এবং কার্যকলাপের প্রবণতা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ পরিচালনা করার জন্য।
• আমাদের পণ্য এবং সেবাগুলি আরও বিকশিত করার জন্য।
• উপরোক্ত উদ্দেশ্যগুলির যেকোনো একটি অনুযায়ী স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলি পরিচালনার ক্ষেত্রে। 
 • অন্য কোন উদ্দেশ্য সাধনের জন্য যার জন্য আপনার সম্মতি নেওয়া হয়েছে।
• আমরা আমাদের সাথে আপনার অ্যাকাউন্ট পরিচালনা করতে আপনার দেওয়া তথ্য ব্যবহার করতে পারি; আপনি যে অর্থ প্রদান করেন তার সাথে আর্থিক লেনদেন যাচাই এবং সম্পাদন করতে; আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা তথ্য নিরীক্ষায়; আমাদের ওয়েবসাইটের পৃষ্ঠাগুলির বিন্যাস এবং/অথবা বিষয়বস্তু উন্নতকরন এবং ব্যবহারকারীদের জন্য কাস্টমাইজ করা; আমাদের ওয়েবসাইটে দর্শকদের সনাক্তকরন; আমাদের ব্যবহারকারী জনসংখ্যার উপর গবেষণা চালান; আপনার কাছে এমন তথ্য পাঠানো যা আমরা মনে করি আপনার দরকারী হতে পারে বা যা আপনি আমাদের কাছ থেকে অনুরোধ করেছেন, আমাদের পণ্য এবং সেবাগুলির তথ্য সহ, যেখানে আপনি উল্লেখ করেছেন যে আপনি এইসব উদ্দেশ্যে আপনার সাথে যোগাযোগ করার বিষয়ে আপত্তি করেননি।
•যদি আমরা আপনার সম্মতি পেয়ে থাকি তবে আমরা আমাদের থেকে এবং আমাদের সংশ্লিষ্ট কোম্পানি থেকে  আপনার নিকট নিউজলেটার পাঠাতে আমরা আপনার যোগাযোগের তথ্য ব্যবহার করতে। আপনি যদি আমাদের কাছ থেকে কোনো বিপণন যোগাযোগ পেতে না চান, আপনি যে কোনো সময় তা বন্ধ করে দিতে পারেন৷
• আমরা আপনার কাছে পণ্য সরবরাহ করার জন্য আপনার নাম এবং ঠিকানা তৃতীয় পক্ষের কাছে পাঠাতে পারি (উদাহরণস্বরূপ আমাদের কুরিয়ার বা সরবরাহকারীকে)। আপনাকে অবশ্যই আমাদের কাছে এমন তথ্য জমা দিতে হবে যা সঠিক এবং বিভ্রান্তিকর নয় এবং আপনাকে অবশ্যই এটির হালনাগাদ রাখতে হবে এবং আপনার ব্যক্তিগত তথ্য এর পরিবর্তন সম্পর্কে আমাদের জানানোর জন্য  অথবা আপনি যদি বিশ্বাস করেন যে আপনার সম্পর্কে আমাদের কাছে থাকা ব্যক্তিগত তথ্য ভুল ,অসম্পূর্ণ, বিভ্রান্তিকর বা পুরানো তবে সেক্ষেত্রে আপনি দায়ী থাকবেন। আপনি সাইটে আপনার অ্যাকাউন্ট এ  প্রবেশ করে যেকোনো সময় আপনার ব্যক্তিগত তথ্য হালনাগাদ বা পরিবর্তন করতে পারবেন।
• আপনি সাইটে আপনার অ্যাকাউন্টে লগ ইন/প্রবেশ করে আপনি আপনার অর্ডারগুলির বিশদ বিবরণ দেখতে পারেন যা সম্পূর্ণ হয়েছে,যেটা এখনো বাকি এবং যেগুলি শীঘ্রই আপনার নিকট পাঠানো হবে। এছাড়া ও আপনি সাইটে আপনার অ্যাকাউন্টে লগ ইন/প্রবেশ করে আপনার ঠিকানার বিবরণ, ব্যাঙ্কের বিবরণ পরিচালনা করতে পারেন (রিফান্ডের উদ্দেশ্যে) এবং আপনি সাবস্ক্রাইব করেছেন এমন কোনো নিউজলেটার ও দেখতে পারেন। আপনি ব্যক্তিগত প্রবেশের জন্য গোপনীয়তার সাথে আচরণ করার প্রতিশ্রুতি দেন এবং এটি অননুমোদিত তৃতীয় পক্ষ যেন না পেতে পারে তার প্রতিশ্রুতি দেন । আমরা আপনার পাসওয়ার্ডের অপব্যবহারের জন্য কোনো দায় নিবোনা যদি না এই অপব্যবহারটি আমাদের ভূলের জন্য হয়। 
• সমীক্ষা বা মতামত জরিপের কোনো উত্তর যা আমরা আপনাকে সম্পূর্ণ করতে বলতে পারি তা তৃতীয় পক্ষের কাছে পাঠানো হবে না। 
• যেকোন প্রতিযোগিতার জন্য আমরা বিজয়ীদের অবহিত করতে এবং আমাদের অফারগুলির বিজ্ঞাপন দিতে তথ্য ব্যবহার করি। সংশ্লিষ্ট প্রতিযোগিতার জন্য আমাদের অংশগ্রহণের শর্তাবলী যেখানে প্রযোজ্য সেখানে আপনি আরও বিশদ জানতে পারেন।
• আমরা আপনার বিশদ বিবরণ আমাদের গ্রুপের অন্যান্য কোম্পানির কাছে পাঠাতে পারি। আমাদের প্রাইভেসি পলিসিতে যুক্ত করা আপনার তথ্য যে কোনো ব্যবহারে আমাদের সাহায্য করার জন্য আমরা আপনার বিবরণ আমাদের এজেন্ট এবং সাব-কন্ট্রাকটরদের কাছেও পাঠাতে পারি। উদাহরণস্বরূপ, আমরা আপনার কাছে পণ্য সরবরাহ করতে, আপনার কাছ থেকে অর্থপ্রদান সংগ্রহ করতে, তথ্য বিশ্লেষণ করতে এবং বিপণন বা গ্রাহক সেবায় সহায়তা প্রদান করতে আমাদের সহায়তা করার জন্য। আমরা জালিয়াতি সুরক্ষা এবং আমানতের  ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে তৃতীয় পক্ষের সাথে তথ্য বিনিময় করতে পারি।
• আমরা এই বিভাগে যুক্ত নির্ধারিত উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষ এবং/অথবা আমাদের সহযোগীদের প্রদান  করতে পারি এবং/অথবা আপনার ব্যক্তিগত তথ্য স্থানান্তর করতে পারি। নিচের ক্ষেত্রে আমরা আপনার এখতিয়ারের বাংলাদেশের ভিতরে বা বাইরে অবস্থিত তৃতীয় পক্ষ এবং অন্যান্য অন্তর্ভুক্তদের সাথে আপনার তথ্য প্রদান করতে পারিঃ 
• সেবা প্রদানকারীদের কাছে  (যেমন এজেন্ট, বিক্রেতা, ঠিকাদার এবং অংশীদার) অর্থপ্রদান পরিষেবা, সরবরাহ এবং শিপিং, বিপণন, তথ্য বিশ্লেষণ, বাজার বা ভোক্তা গবেষণা, জরিপ, সামাজিক মাধ্যম, গ্রাহক পরিষেবা, স্থাপনা পরিষেবা, তথ্য প্রযুক্তি এবং ওয়েবসাইট হোস্টিং এর ক্ষেত্রে;
• তাদের সেবা প্রদানকারী এবং সংশ্লিষ্ট কোম্পানি; এবং 
• সাইটের অন্যান্য ব্যবহারকারীরা।
• যদি আমরা আমাদের ব্যবসা বা এর কিছু অংশ বিক্রি করি তবে আপনার ব্যক্তিগত তথ্য সম্বলিত ডাটাবেস ট্রান্সফার করতে পারি তবে শর্ত থাকে যে আমরা আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ করার সময় বাংলাদেশের প্রযোজ্য তথ্য সুরক্ষা আইনের প্রয়োজনীয়তাগুলি পূরণ করবো। সাইটটিতে তৃতীয় পক্ষের বিজ্ঞাপন এবং অন্যান্য সাইট বা অন্যান্য সাইটের ফ্রেমের লিঙ্ক থাকতে পারে। অনুগ্রহ করে বুঝে নিন যে আমরা সেই তৃতীয়-পক্ষ বা অন্যান্য সাইটের গোপনীয়তার জন্য দায়ী নই, অথবা আমাদের প্রাইভেসি পলিসি অনুসারে আমরা আপনার তথ্য স্থানান্তর করি এমন কোনো তৃতীয় পক্ষের জন্যও দায়ী নই। তারা আপনার কাছ থেকে সংগ্রহ করা কোনো তথ্য তারা কীভাবে পরিচালনা করবে তা নির্ধারণ করতে আপনাকে সেই ওয়েবসাইটগুলির প্রযোজ্য প্রাইভেসি পলিসি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
• আমরা এই প্রাইভেসি পলিসিতে নির্ধারিত যেকোনো উদ্দেশ্যে বাংলাদেশের বাইরেও আপনার ব্যক্তিগত তথ্য স্থানান্তর করার অনুমতি দিতে পারি। যদিও আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য বাংলাদেশের বাইরে স্থানান্তরিত করার অনুমতি দেব না যদি না স্থানান্তরটি বাংলাদেশের প্রযোজ্য আইন এবং এই প্রাইভেসি পলিসি অনুযায়ী হয়।
• আমরা আপনার ব্যক্তিগত তথ্য আমাদের তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী বা সহযোগীদের সাথে শেয়ার করতে পারি (যেমন, পেমেন্ট সেবা প্রদানকারীরা) যাতে তারা আপনার সাইটের ব্যবহারের সাথে সম্পর্কিত ব্যতীত অন্য সেবাগুলি ও আপনাকে প্রদান করতে পারে৷ তৃতীয় পক্ষের সেবা প্রদানকারীর বা আমাদের অনুমোদিত সেবাগুলির গ্রহণযোগ্যতা এবং ব্যবহার আপনার এবং তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী বা আমাদের সহযোগীদের মধ্যে সম্মত হতে পারে এমন শর্তাবলী সাপেক্ষে হবে৷ তৃতীয় পক্ষের সেবা প্রদানকারীর বা আমাদের অনুমোদিত সেবা আপনার গ্রহণের পরে, আপনার তথ্য সংগ্রহ, ব্যবহার, প্রকাশ, সঞ্চয়, স্থানান্তর এবং প্রক্রিয়াকরণ (আপনার ব্যক্তিগত তথ্য এবং এই জাতীয় তৃতীয়-পক্ষ পরিষেবা প্রদানকারীর কাছে আমাদের দ্বারা প্রকাশ করা কোনও তথ্য সহ অন্তর্ভুক্ত) তৃতীয় পক্ষের পরিষেবা প্রদানকারীর প্রযোজ্য প্রাইভেসি পলিসির অধীন হবে বা আমাদের অধিভুক্ত হবে। আপনি সম্মত হন যে আপনার আমাদের সাথে তথ্য সেবাগুলির ব্যবহার সম্পর্কিত কোনও প্রশ্ন বা অভিযোগ যেটিতে আপনি সম্মতি দিয়েছেন সেগুলো তাদেরকেই বলা যাবে যাদের নাম গোপনীয়তা নীতিতে রয়েছে।  
• আমরা আপনাকে আশ্বাস দিচ্ছি যে আমাদের কুকির ব্যবহার ভাইরাস মুক্ত।
• এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি উপরে বর্ণিত পদ্ধতিতে এবং উদ্দেশ্যে গুগল দ্বারা আপনার সম্পর্কে তথ্য প্রক্রিয়াকরণে সম্মত হচ্ছেন।
• আপনার তথ্যের অননুমোদিত বা বেআইনি প্রবেশ বা দুর্ঘটনাজনিত ক্ষতি বা ধ্বংস বা ক্ষতি রোধ করার জন্য আমরা যথাযথ প্রযুক্তিগত নিরাপত্তার ব্যবস্থা করেছি। যখন আমরা সাইটের মাধ্যমে তথ্যের  সংগ্রহ করি, তখন আমরা একটি সুরক্ষিত সার্ভারে আপনার ব্যক্তিগত বিবরণ সংগ্রহ করি। আমরা আমাদের সার্ভারে ফায়ারওয়াল ব্যবহার করি। আমাদের নিরাপত্তা পদ্ধতির মানে হল যে আমরা আপনার  ব্যক্তিগত তথ্য প্রকাশ করার আগে মাঝে মাঝে পরিচয়ের প্রমাণের জন্য অনুরোধ করতে পারি। আপনার পাসওয়ার্ড এবং আপনার কম্পিউটারে কারো দ্বারা অননুমোদিত প্রবেশের থেকে রক্ষা করার জন্য আপনি দায়ী থাকবেন। 
• যদি ও আপনার সচেতন হওয়া উচিত যে ইন্টারনেটের মাধ্যমে সংক্রমণের কোনো পদ্ধতি বা ইলেকট্রনিক স্টোরেজ পদ্ধতি সম্পূর্ণ নিরাপদ নয়। যদিও নিরাপত্তা নিশ্চিত করা যায় না কিন্তু তবুও আমরা আপনার তথ্যের নিরাপত্তা রক্ষা করার জন্য সর্বদা সচেষ্ট থাকি এবং ক্রমাগত আমাদের তথ্য নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে আরও উন্নত করার চেস্টা করছি।
•  আমরা আপনার ব্যক্তিগত তথ্য রেকর্ড পুনরুদ্ধার করার জন্য তথ্য সুরক্ষা আইন দ্বারা অনুমোদিত এবং যেখানে প্রযোজ্য সেখানে একটি যুক্তিসঙ্গত প্রশাসনিক ফি নেওয়ার অধিকার সংরক্ষণ করি৷ এক্ষেত্রে আপনার অনুরোধ করার আগে আমরা আপনাকে ফি সম্পর্কে অবহিত করব।
• আপনি  বাংলাদেশের প্রযোজ্য আইন বা প্রবিধান দ্বারা আরোপিত শর্ত এবং/অথবা সীমাবদ্ধতা সাপেক্ষে আমাদের কাস্টমার কেয়ার হটলাইনে, +৮৮০১৯৫৩৩৩০৫৯৫ হোয়াটসঅ্যাপ , ফেসবুক , ইন্সটাগ্রাম বা আমাদের যোগাযোগ ফর্মের মাধ্যমে ইমেল করে আপনার ব্যক্তিগত তথ্য এর ক্রমাগত ব্যবহার, প্রকাশ, সংরক্ষণ এবং/অথবা প্রক্রিয়াকরণে আপনার সম্মতি প্রত্যাহার করার বিষয়ে যোগাযোগ করতে পারেন। অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনি যদি আপনার ব্যক্তিগত তথ্য আমাদের ব্যবহার, প্রকাশ, সংরক্ষণ বা প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে এবং উপরে বর্ণিত পদ্ধতিতে আপনার সম্মতি প্রত্যাহারের বিষয়ে যোগাযোগ করেন বা প্রযোজ্য স্থানীয় আইনের অধীনে প্রাপ্য আপনার অন্যান্য অধিকারগুলি ব্যবহার করেন তবে আমরা তা নাও করতে পারি। আপনাকে সেবাগুলি প্রদান করা চালিয়ে যেতে বা আপনার সাথে আমাদের যে কোনো চুক্তি সম্পাদন করার অবস্থানে থেকেও যদি পরিষেবাগুলি প্রদান না করে থাকি বা আপনার সাথে আমাদের চুক্তি সম্পাদন না করি সেক্ষেত্রে আমরা দায়বদ্ধ থাকব না। আমাদের আইনি অধিকার এবং প্রতিকার স্পষ্টভাবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে সংরক্ষিত থাকবে।

নাবালক: 

সাইটটি ১৮ (আঠারো) বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়। আমরা ইচ্ছাকৃতভাবে বা জেনেশুনে অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না।
আপনি নিশ্চিত করছেন এবং সম্মতি দিচ্ছেন যে আপনি ১৮ (আঠারো) বছরের বেশি বয়সী এবং এই গোপনীয়তা নীতির শর্তাবলী বুঝতে সক্ষম।
আপনি যদি একজন নাবালককে সাইটটিতে প্রবেশ করার এবং আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে সাইট থেকে পণ্য কেনার অনুমতি দেন, তাহলে আপনি এরদ্বারা নাবালকের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে সম্মতি দিচ্ছেন এবং এই গোপনীয়তা নীতির দ্বারা আবদ্ধ হচ্ছেন বলে বিবেচিত হবে। নাবালকের সকল কার্যক্রমের জন্য আপনি দায়বদ্ধ হবেন। 
আমরা আপনার  নিজের দ্বারা  বা  আপনার পক্ষে কাজ করে এমন ব্যবহারকারীর জন্য সাইটে আপনার অ্যাকাউন্টের কোনো অননুমোদিত ব্যবহারের জন্য দায়ী থাকব না।  সাইটের ব্যবহার সম্পর্কে আপনার নিজের সিদ্ধান্ত নেওয়া এবং সাইটের কোনও অপব্যবহার রোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আপনার দায়িত্ব।
আপনি যদি অভিভাবক হন এবং মনে করেন যে আপনার সন্তান আমাদের ব্যক্তিগত তথ্য প্রদান করেছে, তাহলে অনুগ্রহ করে যে সকল তথ্যগুলো মুছে ফেলতে চান তা মুছে ফেলার অনুরোধ করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ফর্মের মাধ্যমে, অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে +৮৮০১৯৫৩৩৩০৫৯৫ বা আমাদের ফেসবুক/ মেসেঞ্জারের/ ইন্সটাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। 

ব্যক্তিগত তথ্য শেয়ার করা:

উপরে বর্ণিত হিসাবে আমাদের সেবা প্রদান এবং আপনার সাথে আমাদের চুক্তিগুলি পূরণ করতে সাহায্য করার জন্য আমরা উক্ত সেবা প্রদানকারীদের সাথে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করে থাকি। উদাহরণ স্বরূপ:
• আমরা আমাদের অনলাইন স্টোরকে শক্তিশালী করার জন্য Shopify ব্যবহার করি। Shopify কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে সে সম্পর্কে আপনি এখানে আরও জানতে পারেন: https://www.shopify.com/legal/privacy।
• আমরা আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করতে পারি প্রযোজ্য আইন ও রেগুলেশন মেনে চলার জন্য,সাবপোয়েনা,সার্চ ওয়ারেন্ট বা আমাদের প্রাপ্ত তথ্যের জন্য অন্যান্য আইনানুগ অনুরোধে সাড়া দিতে, অথবা আমাদের অধিকার রক্ষা করতে। 

বিহেবিয়ারাল এডভারটাইজিং:

আমরা আপনার সাথে আপনি আগ্রহ প্রকাশ করবেন এমন লক্ষ্য করে তৈরি করা প্রয়োজনীয় বিজ্ঞাপন আপনার নিকট পৌঁছে দিতে আমরা আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে থাকি। 
উদাহরণ স্বরূপ:
• আমাদের গ্রাহকরা কীভাবে সাইট ব্যবহার করেন তা বুঝতে সাহায্য করার জন্য আমরা গুগল এনালাইটিকস  ব্যবহার করি। গুগল কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে সে সম্পর্কে আপনি এখানে আরও জানতে পারেন: https://policies.google.com/privacy?hl=en৷ 
আপনি এখানে গুগল এনালাইটিকস থেকে সেবা নেওয়া বন্ধ করতে পারেন: https://tools.google.com/dlpage/gaoptout।
• আমরা আপনার সাইটের ব্যবহার, আপনার কেনাকাটা, এবং আমাদের বিজ্ঞাপনের সাথে সংশ্লিষ্ট অংশীদারদের সাথে অন্যান্য ওয়েবসাইটে আমাদের বিজ্ঞাপনের সাথে আপনার যোগাযোগ সম্পর্কে তথ্য শেয়ার করি। আমরা এই তথ্যের কিছু অংশ সরাসরি আমাদের বিজ্ঞাপনের সাথে সংশ্লিষ্ট অংশীদারদের সাথে শেয়ার করি, এবং কিছু ক্ষেত্রে কুকিজ বা অন্যান্য অনুরূপ প্রযুক্তি ব্যবহার করে শেয়ার করে থাকি (যা আপনি আপনার অবস্থিত স্থানের উপর নির্ভর করে সম্মত হতে পারেন)।
কীভাবে লক্ষ্য করে তৈরী করা বিজ্ঞাপন কাজ করে সে সম্পর্কে আরও তথ্যের জন্য, আপনি  নিচে উল্লেখিত এ নেটওয়ার্ক অ্যাডভার্টাইজিং ইনিশিয়েটিভের (“NAI”) শিক্ষামূলক পৃষ্ঠাটি দেখতে পারেন৷
http://www.networkadvertising.org/understanding-online-advertising/how-does-it-work-
নিম্ন উপায়ে আপনি লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন সেবা বন্ধ করতে পারেন:
• ফেসবুক - https://www.facebook.com/settings/?tab=ads
• গুগল - https://www.google.com/settings/ads/anonymous
উপরন্তু, আপনি ডিজিটাল অ্যাডভারটাইজিং অ্যালায়েন্সের অপ্ট-আউট পোর্টালে গিয়ে এই সেবাগুলির কিছু বন্ধ করতে পারেন: http://optout.aboutads.info/

ব্যক্তিগত তথ্য ব্যবহারঃ

আমরা আপনাকে আমাদের সেবাগুলি প্রদান করতে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে থাকি, যার মধ্যে রয়েছে: বিক্রয়ের জন্য পণ্য সরবরাহ করা, অর্থপ্রদান প্রক্রিয়াকরণ, শিপিং এবং আপনার  অর্ডার পূরণ করা এবং আপনাকে নতুন পণ্য,সেবা এবং অফার সম্পর্কে জানানো। 

লফুল বেসিসঃ

এই গোপনীয়তা নীতিটি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত “ডিজিটাল কমার্স নির্দেশিকা ২০২১” অনুযায়ী প্রণয়ন করা হয়েছে।

রিটেনশনঃ

আপনি যখন সাইটের মাধ্যমে একটি অর্ডার দেন, আমরা আপনার ব্যক্তিগত তথ্য আমাদের রেকর্ডের জন্য মজুদ রাখব যতক্ষণ না আমাদের আইন অনুসারে প্রয়োজন হয় বা যে উদ্দেশ্যে এটি সংগ্রহ করা হয়েছিল তার জন্য প্রাসঙ্গিক এবং যদি না আপনি আমাদের এই তথ্য মুছে ফেলতে বলেন এবং এই জাতীয় মুছে ফেলা কার্যকর কোনো আইনি বিধান বা প্রবিধানের পরিপন্থী নয়। একবার ব্যক্তিগত তথ্য মুছে ফেলার জন্য আপনার অনুরোধ প্রাপ্ত হলে, যদি আপনার অনুরোধটি প্রযোজ্য আইনের সাথে সম্মত হয় তাহলে আমরা তা নিশ্চিত করতে একটি অভ্যন্তরীণ মুছে ফেলার প্রক্রিয়া অনুসরণ করি যাতে আপনার তথ্য পরবর্তী পনের (১৫) কার্যদিবসের মধ্যে মুছে ফেলা হবে। পরবর্তীতে এই প্রক্রিয়াটি যাচাইকরণের জন্য আপনার সাথে যোগাযোগ করা হবে এবং প্রয়োজনীয় প্রোটোকল মেনে চলার পর আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে।

স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতিঃ

আমরা সম্পূর্ণ স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণে জড়িত নই যা গ্রাহকের তথ্য ব্যবহার করে আইনি বা অন্যথায় তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে।
আমাদের প্রসেসর Shopify জালিয়াতি প্রতিরোধ করতে সীমিত স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণ ব্যবহার করে যা আপনার উপর আইনি বা অন্যথায় উল্লেখযোগ্য প্রভাব ফেলে না।
স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের উপাদানগুলির অন্তর্ভুক্ত পরিষেবাগুলির মধ্যে রয়েছে:
• বারবার ব্যর্থ লেনদেনের সাথে যুক্ত আই.পি ঠিকানাগুলির অস্থায়ী অস্বীকৃতি। এই অস্বীকৃতি অল্প সংখ্যক ঘন্টার জন্য টিকে থাকে।
• অস্বীকৃত আইপি ঠিকানার সাথে যুক্ত ক্রেডিট কার্ডের অস্থায়ী অস্বীকৃতি। এই অস্বীকৃতি অল্প সংখ্যক দিনের জন্য টিকে থাকে।

কুকিজ:

কুকি হল অল্প পরিমাণ তথ্য যা আপনার কম্পিউটার বা ডিভাইসে ডাউনলোড করা হয় যখন আপনি আমাদের সাইটে পরিদর্শন করেন। আমরা কার্যকরী, কর্মক্ষমতা, বিজ্ঞাপন এবং সামাজিক মাধ্যম বা বিষয়বস্তু কুকি সহ বিভিন্ন কুকি ব্যবহার করি। কুকিজ ওয়েবসাইটকে আপনার ক্রিয়াকলাপ এবং পছন্দগুলি (যেমন লগইন এবং অঞ্চল নির্বাচন) মনে রাখার অনুমতি দিয়ে আপনার ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও ভাল করে তোলে। এর মানে হল যে আপনি সাইটটিতে ফিরে গেলে বা এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় ব্রাউজ করার সময় আপনাকে এই তথ্যটি পুনরায় প্রবেশ করাতে হবে না। লোকেরা কীভাবে ওয়েবসাইট ব্যবহার করে সে সম্পর্কেও  কুকিগুলি তথ্য প্রদান করে। উদাহরণস্বরূপ এটি তাদের প্রথমবার পরিদর্শন করা কিনা বা তারা ঘন ঘন  সাইটে পরিদর্শন করেছে কিনা। 
আমরা আমাদের সাইটে আপনার অভিজ্ঞতা আশানুরুপ করতে এবং আমাদের সেবা প্রদান করতে নিম্নলিখিত কুকিজ ব্যবহার করি। 
স্টোরের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় কুকিজঃ 
নাম    কাজ
_ab    অ্যাডমিন অ্যাক্সেসের সাথে সংযোগে ব্যবহৃত হয়।

_secure_session_id 
    একটি স্টোরফ্রন্ট মাধ্যমে নেভিগেশন সংযোগে ব্যবহৃত

Cart
    শপিং কার্ট সংযোগে ব্যবহৃত
Cart_sig 
    চেকআউট সংযোগে ব্যবহৃত
Cart_ts    চেকআউট সংযোগে ব্যবহৃত
Checkout_token    চেকআউট সংযোগে ব্যবহৃত
secret    চেকআউট সংযোগে ব্যবহৃত
Secure_customer_sig    গ্রাহক লগইন সংযোগে ব্যবহৃত
Storefront_digest    গ্রাহক লগইন সংযোগে ব্যবহৃত
_shopify_u    গ্রাহক লগইন সংযোগে ব্যবহৃত

রিপোর্টিং এবং বিশ্লেষণঃ 
নাম    কাজ
_tracking consent    ট্র্যাকিং অনুমতি 

_landing page    ল্যান্ডিং পেজ ট্র্যাক

_orig_referrer    ল্যান্ডিং পেজ ট্র্যাক
_s    Shopify বিশ্লেষণ
_shopify_s    Shopify বিশ্লেষণ
_shopify_sa_p    Shopify এর বিশ্লেষণ সেবাসমুহের প্রচার,সুপারিশ,বিপণনের জন্য
_shopify_sa_t    Shopify এর বিশ্লেষণ সেবাসমুহের প্রচার,সুপারিশ,বিপণনের জন্য
_shopify_y    Shopify বিশ্লেষণ
_y     Shopify বিশ্লেষণ

আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসে একটি কুকি কতক্ষণ থাকবে তা নির্ভর করে এটি একটি "পারসিসটেণ্ট” বা "সেশন" কুকি কিনা তার উপর। আপনি ব্রাউজিং বন্ধ না করা পর্যন্ত সেশন কুকিজ স্থায়ী হয় এবং পারসিসটেণ্ট কুকির মেয়াদ থাকে শেষ না হওয়া পর্যন্ত বা যতক্ষন না মুছে ফেলা হয়। আমরা যে কুকিগুলি ব্যবহার করি তার বেশিরভাগই পারসিসটেণ্ট এবং আপনার ডিভাইসে ডাউনলোড হওয়ার  পর ৩০ মিনিট থেকে দুই বছরের মধ্যে মেয়াদ শেষ হয়৷ 
আপনি বিভিন্ন উপায়ে কুকিজ নিয়ন্ত্রণ এবং পরিচালনা করতে পারেন। অনুগ্রহ করে মনে রাখবেন যে কুকি অপসারণ বা ব্লক করা আপনার ব্যবহারকারীর অভিজ্ঞতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এবং আমাদের ওয়েবসাইটে আর পুরোপুরি প্রবেশযোগ্য নাও হতে পারে।
বেশিরভাগ ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে কুকিজ গ্রহণ করে, কিন্তু আপনি আপনার ব্রাউজার নিয়ন্ত্রণের মাধ্যমে কুকি গ্রহণ করবেন কি না তা পছন্দ করতে পারেন, যেটা প্রায়ই আপনার ব্রাউজারের "টুল" বা "পছন্দ" মেনুতে পাওয়া যায়। কীভাবে আপনার ব্রাউজার সেটিংস পরিবর্তন করবেন বা কীভাবে কুকিগুলিকে ব্লক, পরিচালনা করবেন সে সম্পর্কে আরও তথ্যের জন্য আপনার ব্রাউজারের সহায়তা ফাইলে বা www.allaboutcookies.org-এর মতো সাইটগুলির মাধ্যমে পাওয়া যেতে পারে৷
অনুগ্রহ করে অবগত হবেন যে কুকিজ ব্লক করা মানেই আমাদের বিজ্ঞাপন অংশীদারদের মতো তৃতীয় পক্ষের সাথে কীভাবে আমরা তথ্য শেয়ার বা ভাগ করি তা সম্পূর্ণরূপে আটকাতে পারে না। আপনার অধিকার প্রয়োগ করতে বা আপনার তথ্যের কিছু নির্দিষ্ট ব্যবহার বন্ধ করতে, অনুগ্রহ করে উপরের "বিহেবিয়ারাল এডভারটাইজিং " বিভাগের নির্দেশাবলী অনুসরণ করুন৷
ডু নট ট্র্যাক:
অনুগ্রহ করে মনে রাখবেন যে "ডু নট ট্র্যাক" সিগন্যালগুলিতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয় সে সম্পর্কে কোনও বিশেষ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বোঝার প্রয়োজন নেই। আমরা আমাদের তথ্য সংগ্রহ এবং তা ব্যবহারে কোন পরিবর্তন করি না যখন আমরা আপনার ব্রাউজার থেকে এই জাতীয় সংকেত শনাক্ত করি। 

পরিবর্তন:

আমরা সময়ে সময়ে অবস্থার পরিপ্রেক্ষিতে এই প্রাইভেসি পলিসি পরিবর্তন করতে পারি যেখানে উদাহরণস্বরূপ, কোনো কার্যকরী আইনি বা নিয়ন্ত্রক কারণে আমরা যা সচরাচর ব্যবহারের মাধ্যমে করি তার পরিবর্তন। 

যোগাযোগ:

আমাদের  প্রাইভেসি পলিসি সম্পর্কে আরও তথ্যের জন্য, আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, বা আপনি যদি কোনো অভিযোগ করতে চান তবে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ফর্মের মাধ্যমে, অথবা +৮৮০১৯৫৩৩৩০৫৯৫ এ  হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুক / মেসেঞ্জার / ইন্সটাগ্রাম এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ।